Saturday, January 26, 2019

ঠাম্মি
প্রবীর শর্মা

মা'কে মাতৃত্বের স্বাদ দিয়ে
মেয়ে হয়ে জন্মেছিলাম ।
তারপর থেকে আমি আর ঠাম্মি
আদা এবং কাঁচকলা ।
আমার জন্য হাজার কানুন দেওয়ালে দেওয়ালে
এটা বারণ, সেটা মানা
আর আমি,
যেন সমস্ত বিধান ভাঙার ঠিকা নিয়ে এসেছি ।
ঠাম্মিও থাকতেন এসবের সন্মুখেই।
স্নানের পর প্রতিদিন, ঠাম্মি নিয়ম করে পূজায় বসতেন ।
স্কুল ফেরত আমি সোজা ঠাম্মির কোলে, ব্যাস-
হাঁটকুড়ি থেকে শুরু করে শোনাতেন কিছু কাঁচা বাংলা উপমা ।
আমি অবশ্য সেই মেয়েবেলায় ঠাকুরের প্রসাদের সন্দেশ আর
ঠাকুমার শাড়ীর ন্যাপথলিনের গন্ধের লোভ সামলাতে পারতাম না কোনদিনই ।
রাত হলে নিজেই ডেকে নিতেন কোলের ভেতর।
সন্ধ্যার ধূপ-প্রদীপের গন্ধ মাখা আঁচলখানি আমার বুকের উপর দিয়ে বলতেন
-নদীকে বাইন্দি রাই্খতে হয় রে,
এখন বলছি তো, মূখ্যুর কতা বাশি হই্লে মুনে পড়বে ।
কিছুই বুঝিনি তখন কাঁচা ঘুম চোখে ।
সত্যিই আজ বড্ডো মনে পড়ে -
"নদীকে বাইন্দি রাই্খতে হয় ..."
যৌবনের চৌকাঠে আঁচল ছুঁয়ে যেই
ভেঙে গেছে নুপুরের ছন্দ